Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাক-বড়দিন উপলক্ষে নাচে-গানে উৎসবমুখর শিশুদের আনন্দঘন আয়োজন

রাজু দত্ত, (মৌলভীবাজার) প্রতিনিধি 
ডিসেম্বর ১৮, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজু দত্ত, (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রাক-বড়দিনের আনন্দে নাচে-গানে মুখর হয়ে উঠেছিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগান এলাকা। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় প্রকল্পের তিন শতাধিক শিশু।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় চাম্পারায় প্রকল্প প্রাঙ্গনে কেক কাটা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, চাম্পারায় (বিডি-০৪১৮) এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং। প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রনি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানি চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে রাহেল রানা শিশুদের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।” তিনি শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের প্রতি শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে প্রধান অতিথি রাহেল রানা ও বিশেষ অতিথি চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনডের পিডিএ চেয়ারম্যান যাকব কিস্কুর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, চাম্পারায় চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ইউসুফ খান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর বোনার্জী, ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় প্রেসবিটারিয়ান মণ্ডলির ডিকন সানু বিশ্বাসসহ প্রকল্পের এলসিসি কমিটির সদস্যরা।

আলোচনা সভা শেষে প্রকল্পের ৩৩৬ জন শিশু ও ১৫ জন মায়ের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে শিশুদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির অর্থায়নে ছিল কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সহযোগিতায় চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড। শেষে সকলের মঙ্গল কামনা ও বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।