আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য নীলডুমুর ১৭, বিজিবির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনা মূলক প্রাক-নির্বাচনী পথ সভা শুরু হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নীলডুমুর বিজিবি ক্যাম্প অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীবের নেতৃত্বে ফুলতলা মোড়, রতনপুর বাজার, নূরনগর বাজার ও সোয়ালিয়ায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ সহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে জনসচেতনা মূলক প্রাক-নির্বাচনী মতবিনিময় করা হয়। তিনি আগামী নির্বাচনে সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘে ভোট দেওয়ার অনুপ্রেরণা দেন।
তিনি আরও বলেন, বিজিবি জনগণের জানমালের নিরাপত্তা সহ সীমান্তে চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার এবং মানব পাচার বন্ধে কঠোর নিরপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।
আগামী নির্বাচনে সন্ত্রাস ও ভয়ভীতি মুক্ত পরিবেশ বজায় রাখতে সকল প্রকার অপতৎপরতা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় ও বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ইতোমধ্যে নির্বাচনী এলাকার সকল ভোটকেন্দ্রে রেকি করা হয়েছে। এধরনের কার্যক্রম অব্যহত থাকবে তিনি জানান। মতবিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

