আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার পক্ষে বরগুনার আমতলী মুক্তিযোদ্ধা সংসদের আয়োজন করা এক নির্বাচনী আলোচনা সভা সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল আজিজ। এতে বক্তব্য রাখেন বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী মৃধা, বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির, সাবেক যুগ্ম আহবায়ক ভিপি মামুন, পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, বিআরডিবি চেয়ারম্যান মাইনউদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ তালুকদার, মনিরুল ইসলাম তালুকদার, মো: খলিলুর রহমান ও গোলাম মোস্তফা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার একেএম সামসুদ্দিন সানু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

