Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছায় নারী কর্মী হেনস্তা: ধানের শীষের ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের শীষ প্রতীকের ছয় কর্মীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক ও সিনিয়র সহকারী জজ গোলাম রসুল এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন—চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন ও কবির হোসেন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুরে ধুলিয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তাদের মোবাইল ফোন, খাতা ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। আদালত এ ঘটনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ১৫(গ) ও ১৫(ঘ) ধারা লঙ্ঘন হিসেবে বিবেচনা করে শাস্তি প্রদান করেন।

অন্য ঘটনায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঠচাকলা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে নারী কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড) এবং মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে (অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড) জরিমানা করা হয়েছে।

আদালতের এ রায়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।