Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সিনিয়র সাংবাদিক জহিরকে হত্যার হুমকি, থানায় জিডি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, দি মুসলিম টাইমস পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘচনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

জিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬-১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে।

এ সময় ওই ব্যক্তি নিজেকে প্রথম আলোর সম্পাদক পরিচয়সহ বিভিন্ন পরিচয় দেন।
সাংবাদিক জহির তাকে সুনিদৃষ্ট করে পরিচয় দিতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে বিষয়টি গৌরনদী মডেল থানার ওসিকে তারিখ হাসান রাসেলকে অবহিত করেন। ওসি নম্বরটি ট্রুকলে দিলে এসআই মেহদী হাসান নাম আসে। পরে ওসি এ ঘটনায় এতটি সাধারন ডায়রী করে বিষয়টি তদন্তের জন্য পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলামকে দায়িত্ব দেন।

পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, জহির দীর্ঘদিন ধরে এলাকার সাংবাদিকতা অঙ্গনে ও এলঅকার উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের ন্যাক্কারজনক পথ বেছে নিয়ে থাকতে পারে বলে অনেকে মনে করেন।

সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, এই মুহুর্তে আমার কোন শত্রু আছে বলে মনে করি না। কে বা কারা কি কারনে অশ্লিল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাননাশের হুমকি দিল তা আমার বোধগম্য নয়।

গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।