সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা-এ বিশেষ অভিযানে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশ-এর মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)-এর কঠোর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান-এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২৫ এপ্রিল ২০২৬ রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টাব্যাপী ‘সারাশি অভিযান’ পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় জড়িত মোট ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

