Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন উপকূলীয় নদী থেকে নিষিদ্ধ শামুক পাচারের সময় যৌথ বাহিনীর অভিযানে শামুক জব্দ

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ।

অভিযানে প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক/ঝিনুক উদ্ধার করা হয়, যা সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধারকৃত এসব শামুক/ঝিনুক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর তফসিল-১(গ) অনুযায়ী সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং এগুলো ধরা, পরিবহন ও বাণিজ্য করা আইনত দণ্ডনীয় অপরাধ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত শামুক/ঝিনুকগুলো কক্সবাজারে নুর আলম নামের এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে বুকিং দেওয়া হয়েছিল।

এই পার্সেল প্রেরণের সঙ্গে শ্যামনগর উপজেলার হানজালা নামের এক ব্যক্তি জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

অভিযানে অংশ নেওয়া বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ আহরণ বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে শামুক/ঝিনুক উপকূলীয় প্রতিবেশের গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন, যাতে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা পায় এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।