গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রাবেয়া বেগম (৫০) নামে এক গৃহিনী ও চন্দন বাড়ৈ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উলাহাটি ও লখন্ডা গ্রামে এ দু’টি আত্মহত্যার ঘটনা ঘটে।
রাবেয়া বেগম উলাহাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী। অপরদিকে চন্দন বাড়ৈ লখন্ডা গ্রামের পরিমল বাড়ৈর ছেলে।
জানাগেছে, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভূগছিলেন। এই রোগের কারণে ডাক্তার দেখানো নিয়ে তার স্বামীর সাথে কথাকাটি হয়। এ ঘটনায় তিনি তার স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে নিজের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় মা-বাবার উপর অভিমান করে চন্দন বাড়ৈ বিষপানে আত্মহত্যা করেন।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ দু’টি ঘটনায় পৃথক পৃথক ভাবে দু’টি ইউডি মামলা দায়ের ও লাশ দু’টি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

