Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগে অভিযান: ১০টি লাইন বিচ্ছিন্ন, জরিমানা ও বকেয়া আদায়

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকার দক্ষিণ চরপাড়া, দক্ষিণ মিয়ারপাড়া, টেকপাড়া ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০টি বাসা-বাড়ি ও দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালে ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিলও আদায় করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এ সময় তিতাস গ্যাসের নরসিংদী ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, গ্যাসের অপচয় রোধ ও অবৈধ সংযোগ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।