Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে মজুদদারদের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৮৫ হাজার টাকা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

দেহের গতি ইউনিয়নের অভিযানে রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশন এ অবৈধ এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্স -এ ৩ হাজার লিটার ভোজ্য তেল মজুদের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।