Nabadhara
ঢাকাসোমবার , ১৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৌকা বাইচ দেখতে লোহাগড়ার মধুমতি নদীর দুই পাড়ে মানুষের উপচে পড়া ভীড়

 শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ১৪, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। উপজেলার ইতনা গ্রামে মধুমতি নদীতে এ প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা মাদারীপুর ও ফরিদপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে।

সোমবার(১৪ নভেম্বর) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার ইতনা গ্রামবাসীর আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও মাদারীপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে। ইতনার আতোষপাড়া থেকে শুরু হয়ে জয়বাংলার খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা, দ্বিতীয় হয়েছে মাগুরার কালিশংকরপুরের কবির হোসেনের নৌকা এবং তৃতীয় হয়েছে মাদারীপুরের বাহের আলী নৌকা।

নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে দুই জেলার মানুষের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মত। লোহাগড়া উপজেলার ইতনা ও নদীর অপর পার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়াসহ নদীর দু’পাড়ের কয়েকটি গ্রামের মানুষের যেন মিলন মেলায় রূপ নিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।