Nabadhara
ঢাকাসোমবার , ১৪ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে তানু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোক সমাবেশ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ১৪, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

পুলিশি বাধা উপেক্ষা করে বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোক সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ।

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে শহরের পুরাতন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পিসি কলেজ রোড হয়ে সরুই সরকারি কবর স্থানে পৌঁছে নিহত তানুর কবর জিয়ারত করেন ।

কবর জিয়ারত শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মো: মুজিবুর রহমান, এ্যড শেখ অহিদুজ্জামান দিপু, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাহিদুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুস সালাম জুয়েল প্রমূখ ।

প্রতিবাদ সমাবেশে শাসক দলকে উদ্যেশ্য করে আজিজুল বারি হেলাল বলেন,গন সমাবেশকে উদ্দ্যেশ্য করে ৮জন নেতা কর্মীকে হত্যা করেছেন। গন পরিবহন বন্দ করেছেন তবু গন সমাবেশ ঠেকাতে পারেননি। তানুকে হত্যা করে আপনাদের পতন ঠেকাতে পারবেননা । অবিলম্বে তানুর হত্যাকারিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করুন । অন্যথায় জাতীয়তা বাদী জিয়ার সৈনিকরা রাজ পথ ছাড়বেনা । সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী প্রতিটি কর্মীর হত্যার বদলা নেয়া হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।