রাজনৈতিক দলের সকল পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরাম।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সমেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপরাজিতা ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন।
সম্মেলনে উপস্থিত ছিলেন অপরাজিতা নারী উন্নয়নের ফোরামের সদস্য কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, রামপাল উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনে আরা মিলি, অপরাজিতা ও ইউপি সদস্যরা তানজিলা খাতুন, আমেনা বেগম, তুহিনা বেগম, রেকসোনা বেগম, মুসলিমা বেগম, রেশমা বেগম, দুলালি আক্তার, শিক্ষিকা, রহিমা খাতুন সহ ইউনিয়ন পর্যায়ে অপরাজিতা, নারীজন প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এর আর্থিক সহযোগিতায় ও হেলবেটার ইন্টার কো-অপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।

