বাগেরহাটের চিতলমারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়মে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ, ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া শেখ, ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, তথ্য সেবা কর্মকর্তা মুরর্শিদা প্রমুখ।
সমাবেশ শেষে ভাল কাজের জন্য ৫জন আনসার সদস্যকে বাই সাইকেল,১০ জন আনসারকে ছাতা পুরুস্কার দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

