Nabadhara
ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে একদিনে ডেঙ্গু রোগী শনাক্ত ১০

সোহেল রানা বাবু,জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ১৬, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে একদিনে ১০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে ২২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত জেলায় ১২৩ রোগী শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়েদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সাত রোগী সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী, গৃহিণীসহ নানা পেশার মানুষ রয়েছে।

বাগেরহাট জেলার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা আগের চেয়ে অনেকটা ভালো। আক্রান্তদের মধ্যে অনেকে ঢাকা থেকে এসেছেন। কেউ কেউ আবার স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে ঘরবাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন ডা. মো. হুসাইন সাফায়াত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।