Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন প্রেসক্লাব দুমকির ৩ সাংবাদিক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন প্রেসক্লাব দুমকির ৩ সংবাদকর্মী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে প্রেসক্লাব দুমকির সহ-সভাপতি ও ভোরের কাগজ প্রতিদিন মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব দুমকির প্রচার সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম এবং প্রেসক্লাব দুমকির সদস্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। ৩ জনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসম পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়, দৈনিক মানবজমিন প্রত্রিকার জেলা প্রতিনিধি জালাল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব দুমকির ৩ সংবাদকর্মীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা।
#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।