Nabadhara
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুর সদর ইউপি উপ-নির্বাচন নৌকা পেলেন তানভীর হাসান ডালিম

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৩ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুর সদর ইউপি উপ-নির্বাচনে আওয়ামিলীগের মনোনয়ন নৌকা পেলেন তানভীর হাসান ডালিম

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে তানভীর হাসান ডালিম পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো:মোশারেফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন,সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে,গত ৯ এপ্রিল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ এপ্রিল মনোনয়ন দাখিল,৩০ এপ্রিল মনোনয়ন বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানানো হয়েছে।

উল্লেখ্য,গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এর আগে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।