Nabadhara
ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় রিক’র আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশ্ব “মা” দিবস পালিত

নবধারা ডেস্ক
মে ১৪, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

রিক’র আয়োজনে কুশলী ইউনিয়ন টুঙ্গিপাড়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশ্ব “মা” দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।
আজ রবিবার বিশ্ব “মা” দিবস উপলক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর বাস্তবায়নে কুশলী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশ্ব মা দিবস পালিত হয়। শূরুতে দিবসটির বিভিন্ন স্লোগান সম্বলিত র‌্যালী নিয়ে নিলফা বাজার প্রদক্ষিণ করে  রিক- সমৃদ্ধি অফিসে এসে র‌্যালী শেষ হয়। এরপর দিবসটি পালনে তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-সমৃদ্ধি  কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,প্রধান অতিথি ছিলেন কুশলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সর্দার, বিশেষ অতিথি ছিলেন কুশলী ইউনিয়নের ইউ, পি সদস্য প্যানেল চেয়ারম্যান মো: ইশতিয়াক আহম্মেদ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্হান থেকে আসা মায়েরা, যুব ও প্রবীণ নেতৃবৃন্দ   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির এসডিও মোঃ এজাজ সিকদার।
এ সময় আরো  উপস্থিত ছিলেন স্বাস্থ্য  ককর্মকর্তা জিয়াদুল বারী লিটন, ইডিও মিথুন দাস প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।