Nabadhara
ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পুলিশ পরিচয়ে অর্থহাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

Link Copied!

বাগেরহাটে পুলিশ পরিচয়ে বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদী(২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব এসময় তার কাছ থেকে ২টি খেলনা পিস্তল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে । গ্রেপ্তারকৃত মোঃ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ এর মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতারক আল-আমিন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে সে ফেসবুক মেসেঞ্জারে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের সাথে যোগাযোগ স্থাপন করে। পরবর্তীতে সে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য পিস্তল সদৃশ্য খেলনা পিস্তল সম্বলিত ছবি ফেসবুকে পোস্টসহ মেসেঞ্জারে প্রেরণ করে।

ভুক্তভোগী নারীদের বিশ্বাস অর্জিত হলে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সে তাদের নিকট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে ভুক্তভোগী এক নারী র‌্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ মে) দিবাগত রাতে বাগেরহাট জেলার সদর থানাধীন কার্তিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল-আমিন প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে প্ররতারণা মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।