Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীর পল্লী চিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার

Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পল্লী চিকিৎসক আমিনুর ইসলাম খাকী হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি আমিনুর ফকির (৪০) কে আটক করেছে থানা পুলিশ ।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিক্তিতে নড়াগাতী থানা পুলিশ গোবরাডাঙ্গা গ্রামের অভিযান চালিয়ে একই গ্রামের ওলি মিয়া ফকিরের ছেলে এজাহার ভুক্ত আসামি আমিনুর ফকির কে গ্রেফতার করেছে।

উল্লেখ্য গত ১২ মে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাওয়ার পথে প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুল ইসলাম খাকীর মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে আমিনুল মারা যান। এঘটনায় নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করে ।

এ ব্যাপারে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, আমিনুল হত্যা মামলার ঘটনায় এজাহার ভুক্ত আসামি আমিনুর ফকির কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।