Nabadhara
ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
এ সময় হাসপাতালে থাকা অর্ধশতাধিক রোগী দ্রুত হাসপাতালের বাহিরে চলে আসে। তবে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ অধিকারী বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আমরা নিরাপদে সকল রোগীদের হাসপাতালের নীচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে কোন রোগীই আহত হয়নি।
উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে হাসপাতালের সামনের গেটগুলো বন্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে আমাদের সময় বেশী লেগেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার সিড়ির পাশের রুমে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।