বাগেরহাটের মোল্লাহাটে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালক জাকির হোসেন (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার সরকারী পুকুর নামক স্থানে সুড়িগাতী খুলনা- ঢাকা মহা সড়কের উপর নিয়ন্ত্রন হারিয়ে এঘটনা ঘটে। নিহত জাকির হোসেন খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের ইয়ার আলী শেখের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, জাকির হোসেন গোপালগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে খুলনা ফিরছিল । এমন সময় খুলনা-ঢাকা মহাসড়কের সুড়িগাতী এলাকায় পৌছালে কোন দ্রুত গতির গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে জাকির হোসেন গুরুত্বর আহত হয়ে মহা সড়কের পাশে ছিটকে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ পুলিশের হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

