Nabadhara
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকাল, উপজেলা প্রেসক্লাবের শোক

Link Copied!

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক মানবজমিন পত্রিকার চিতলমারী প্রতিনিধি ও চিতলমারী শিশু কানন বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক খান হাফিজুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

গতকাল শুক্রবার বিকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেণ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত হাফিজুর রহমান দীর্ঘদিন ডায়বেটিস ও উচ্চ রক্ত চাপে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

এদিকে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য খান হাফিজুর রহমানের মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব সভাপতি দেবাশীষ বিশ্বাস, সহ-সভাপতি পংকজ রায়, শেখর ভক্ত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোয়েল, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য এস এস সাগর, পংকজ মন্ডল, শফিকুল ইসলাম সাফা, কপিল ঘোষ, সোয়েল সুলতান মানু , প্রদীপ মন্ডল, তাওহিদুর রহমান বাবুসহ পেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।