Nabadhara
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় স্টুডেন্ট একাউন্ট ওপেনিং ক্যাম্পেইনের উদ্বোধন 

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৩, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় রুপালী ব্যাংক লিমিটেড কচুয়ার উদ্যোগে স্টুডেন্ট “একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন” এর উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট একাউন্ট,ফরেন রেমিট্যান্স ও আমানত সংগ্রহের লক্ষ্যে চলতি, সঞ্চায়ী, এফডিয়ার, এসএনডিস্কীম, আরএমডিএস,আরএমএসএস সহ অন্যান্য হিসাব সমুহ খোলার জন্য “একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন”এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় কচুয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মো: হাবিবুর বাশার সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রুপালী ব্যাংক লি:, খুলনা বিভাগ,খুলনা মো: ইকবাল হোসেন খাঁ। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক, রুপালী ব্যাংক লি:, খুলনা বিভাগ,খুলনা মো: নিজাম উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রুপালী ব্যাংক লি: বাগেরহাট মোল্লা মো: রেজাউল করিম,এজিএম পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া মো: নাজমুল হাসান, অধ্যক্ষ সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ হরপ্রসাদ মিস্ত্রী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারি অধ্যাপক মিলন কান্তি মৈত্র, প্রেসক্লাবের সহ সভাপতি সাবেক শিক্ষক সমীর বরন পাইক, কচুয়া বাজার বনিক সমিতির সভাপতি ভুঁইয়া মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক সেখ সাজ্জাদুল ইসলাম সুমন সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।