কচুয়ায় গাজা সহ ১ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আবুল হাশেম,এসআই দেব কুমার দাস, এসআই মোঃ জাহিদুল ইসলাম, এএসআই আশরাফুজ্জামান, এএসআই মেহেদী হাসান গতকাল বিকাল ৩টা ১০মিনিটে আসামী হৃদয় শেখ (১৯)কে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার টেংরাখালী (টাওয়ার রোড)এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হইতে ৫০ গ্রাম গাজা সহ আটক করে।
আটকৃত আসামী হৃদয় সেখ কচুয়া উপজেলার টেংরাখালী গুচ্ছ গ্রামের শরিফুল শেখের ছেলে। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১টি মামলা হয়েছে। মামলা নং-০১।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

