Nabadhara
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Link Copied!

নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর আরিফা খাতুন (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থ’ল থেকে দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (২ জুন) বিকালে উপজেলার এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিহত ব্যক্তি নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে আরিফা খাতুন (১১)। তিনি মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, শুক্রবার রাত ৯টা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ আরিফার সন্ধান পাইনি। শনিবার সকাল থেকে আবারও ঘটনাস্থ’লে অভিযান চলছিল। পরে দুপুর ১২টার দিকে ঘটনাস্থ’ল থেকে দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকায় নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বাঁধাঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (২ জুন) বিকালে নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আরিফা খাতুন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।