Nabadhara
ঢাকাশনিবার , ৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট আদালত প্রাঙ্গনে  বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তি প্রস্থর স্থাপন

Link Copied!

বাগেরহাটে আদালত প্রাঙ্গনে  বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জে’র ভিত্তি প্রস্তর’ উদ্বোধন করা হয়েছে।৩ জুন শনিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ কোর্ট আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ খসরুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাঃ রবিউল ইসলাম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জনাব তপন রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, এম.এ সাঈদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল দমন  ১এর বিচারক সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল দমন ২এর বিচারক মঈন উদ্দিন,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওসমান গনী,জেলা আইনজীবী সমিতি’র সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু সহ আরো অনেকে।

প্রায় ৬০ লাখ টাকা ব্যায়ে  তৈরি করা ন্যায়কুঞ্জ ভবনটিতে ১০০ জন বিশ্রাম নিতে পারবে। ২টি ওয়াস রুম,১টি মাতৃদুদ্ধ কর্নার,ক্যান্টিন সহ সুপেয় পানির ব্যবস্থা থাকবে এখানে।
ভিত্তির প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে বিচারপতি মো. মোঃ খসরুজ্জামান সাংবাদিকদের দেওয়া স্বাক্ষাতকারে বলেন,দুর দুরান্ত থেকে আগত বিচার প্রার্থীরা যেন কষ্ট না পায় সে জন্য  পর্যায়ক্রমে সারাদেশে ন্যায়কুঞ্জ স্থাপন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।