Nabadhara
ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল চোরাচালান ঠেকাতে অভিযান আটক ১

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
জুন ৪, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাসপোর্ট যাত্রীদের চোরাচালান ঠেকাতে বেনাপোল রেল স্টেশনে অভিযান চালায় ট্রাক্সফোর্স। ভারত থেকে রবিবার সকাল(০৪ জুন) ১১টায় বন্ধন এক্সপ্রেস ট্রেন বেনাপোল রেল স্টেশনে ঢোকার আগেই বিজিবি সদস্যরা রেলস্টেশন এলাকা ঘিরে রাখে যাতে কোন বহিরাগত চোরাচালানী স্টেশনে প্রবেশ করতে না পারে।

স্টেশনে অবৈধভাবে প্রবেশ এবং চোরাচালানে সহায়তার অভিযোগে বিজিবি ডলি খাতুন নামে একজন মহিলা চোরাকারবারিকে আটক করে। ট্যাক্সফোর্স তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। এসময় বেশকিছু যাত্রীর নিকট থেকে কয়েক লক্ষ টাকার চোরাচালানী  মালামাল আটক করে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন খুলনা-২১ বিজিবি’র ডেপুটি রিজওয়ান  কমান্ডার ব্রিগেডিয়ার নামজুল হাসান, সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ, যশোর-৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল,শার্শা‌ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ও কাস্টমস কর্মকর্তা সাইফুর রহমান মামুন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।