Nabadhara
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১০টি ঘর পুড়ে ছাই

Link Copied!

নড়াইলে অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। নড়াইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। সোমবার (৫জুন) দুপুরে সদর উপজেলার বাশঁগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। লোহাগড়া ফায়ার ষ্টেশনের সাব অফিসার অমল কৃষ্ণ বসু বলেন, খবর পেয়ে আমরা ২ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি।

আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এবং আমরা এই আগুনের লেলিহা থেকে ৭টি পরিবারের ধান ও অন্যান্য মালামাল রক্ষা করতে পেরেছি। যার আনুমানিক মুল্য ২৫ লক্ষ টাকা।

নড়াইল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চরশালিখা গ্রামের শিহাব শেখের বাড়িতে বৈদ্যুতিক শটশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় একে এক সরুমিয়া শেখ, মোয়াজ্জেম শেখ, আশরাফ শেখ, চানমিয়া শেখ, আলিমিয়া শেখ ও পজু শেখের বাড়িতে ছড়িয়ে পড়ে। নড়াইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বেই ১০ ঘর পুড়ে ভস্মিভূত হয়।

বাঁশগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নড়াইলে ছিলাম খবর পেয়ে এখানে এসে দেখি আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে তবে সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এরা গরীব মানুষ। এদের নিজের কোন জমি নাই পরের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। আমি সরকার অন্যান্য সকলের কাছে আহবান করি এই অসহায়দের পাশে দাড়ানোর জন্য। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।