Nabadhara
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৫, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। “প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে”- “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সকাল ১১ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কচুয়া এপির সহযোগিতায় শোভাযাত্রা শেষে কচুয়া উপজেলা তন্ময় মিলনায়তন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা: শামসুন্নাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।