Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্যেশে ছেড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এম ভি মার্কস কিনজহো’

Link Copied!

পদ্মা সেতু উদ্বোধনের পর মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে দেশে তৈরিকৃত গার্মেন্টস পণ্য। পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয় ২০২২ সালের ২৭ জুলাই। এর ধারাবাহিকতায় এবন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যা অতীতে কখোনো হয়নি। ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ, অনন্ত গার্মেন্টস লিঃ, লিবার্টি নিটওয়ার লিঃ,এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০ টি গার্মেন্টস ফ্যাক্টরির শিশুদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস , ট্রাওজার, সহ বিভিন্ন গার্মেন্টস পন্য নিয়ে ৬ জুন দুপুরে পোল্যান্ড এর উদ্দেশ্যে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এম ভি মার্কস কিনজহো’। আগামী ২২ জুন ‘এম ভি মার্কস মোংলা’ নামে আরও একটি জাহাজে করে একই ধরনের রেডিমেইড গার্মেন্টস পন্য রপ্তানি হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। পদ্মা সেতু চালু হওয়ায় অল্প সময় এখানে পণ্য পৌছাঁয়। যেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং খুব দ্রুত ও নিরাপদে হয়। দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ  সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হচ্ছে।বন্দর থেকে জাহাজটি ছেড়ে যাওয়ার সময়ে বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা,স্হানীয় শিপিং এজেন্ট এর প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।