Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

Link Copied!

নড়াইলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (৫ জুন) রাতে লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃত এম এ আলিম মল্লিকের ছেলে খসরুজ্জামান মল্লিক (৩৫) ও একই উপজেলার বয়রা গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে বকুল কাজী (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় খসরুজ্জামানের নিকট থেকে ২৬ পিস ও বকুলের নিকট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।