Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় পুত্রকে ত্যাজ্য ঘোষণার পরেও মিথ্যাচার করে পিতা ও চাচাকে হেয় করার অভিযোগ

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখীমারা গ্রামে পরিমল বিশ্বাস ও ভাই নির্মল বিশ্বাসকে সামাজিকভাকে হেয় প্রতিপন্ন করায় পুত্র রাজ বিশ্বাসকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণার পরেও মিথ্যচার ও হয়রানির অভিযোগ উঠেছে। ভারতে বিয়ে করে অস্বীকার যাওয়া এবং বাংলাদেশে এসে আবার পরিবারের অমতে বিয়ে করে পিতা ও চাচাকে নানাভাবে হয়রানি করে চলেছেন বলে জানা গেছে।

৫ জুন (সোমবার) সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, গত মাসের ৩১ তারিখে রাজ বিশ্বাসের মিথ্যাচার নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পুলিশও বিষয়টি অবগত রয়েছে। ওই সময় সাংবাদিকদের কাছে ভারতে থাকা ও বিবাহ করার বিষয়টি অস্বীকার করে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের সামাজিকভাবে হেয় করে চলেছে। তাই ত্যাজ্য ঘোষণার পরেও বাড়ী না ছাড়ায় নড়াগাতী থানা পুলিশকে অবহিত করলে ৩ দিনের মধ্যে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছেন বলে তারা জানান।

ভুক্তভোগী পরিমল বিশ্বাস তার ভাই সাবেক চেয়ারম্যান নির্মল বিশ্বাস ভারতীয় পুত্রবধুর সাথে পুত্রের ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে হুশিয়ার করে বলেছেন, সে যদি এখনো না সুধরায় তাহলে তারা আইনের আশ্রয় নিবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।