Nabadhara
ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

Link Copied!

‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই ¯েøাগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে। বুধবার (৭ জুন ) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৩ জুলাই এই পুষ্টি সপ্তাহ শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুল ইসলাম সাগর, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা। অনুষ্ঠানে বক্তারা পুষ্টিগুন, অপুষ্টিতে বিভিন্ন রোগের আশঙ্কাসহ পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।