Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর” অসমাপ্ত আত্নজীবনী তুলে দিলেন শেখ তন্ময়

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি ভারতে অক্ষয় কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ গ্রন্থটি তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন এমপির ব্যক্তিগত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম।
গ্রন্থটি হাতে তুলে দেওয়ার সময় শেখ তন্ময় ও অক্ষয় কুমারের মধ্যে কথোপকথন হয়। এসময়ে অক্ষয় কুমার বলেন, ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।

এ সময় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলালউদ্দিনের ছেলে ও বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণের পাশাপাশি সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।