Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামীর প্রকাশ্যে ঘোরাফেরা ও বাদীকে মামলা তুলে নেওয়ায় হুমকি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ৯, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে চাঁদাবাজি মামলার আসামীদের প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী মোয়াজ্জেম হোসেন। প্রতিনয়ত মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছেন এজাহারের ১ নং আসামী মৃত সালাম বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস ও ১৯ নং আসামী মৃত ছত্তার মোল্যার ছেলে এলিদ মোল্যা বলে জানান। ৯ জুন (শুক্রবার) বিকেলে তিনি সাংবাদিকদের বিষয়টি জানান। এ ঘটনায় বাদী নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানিয়েছেন। আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। মোয়াজ্জেম হোসেন থানার পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে।

মামলার বাদী মোয়াজ্জেম হোসেন জানান, তার ছেলে তুষার আহমেদ সরসপুর মধুমতী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাইমারী স্কুলের সভাপতি। চাকুরীর সুবিধার্থে স্কুলের পিছনে জায়গা কিনে বাড়ী করতে গেলে আসামীরা ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে, না দিতে চাইলে গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় মোটরসাইকেল যোগে একই গ্রামের হাবিল শরীফকে ইটের ২ লক্ষ টাকা দিগে গেলে তার বাড়ীর সামনে রাস্তার ওপর ফেলে আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং মোটরসাইকেলটি ভেঙে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বাদী ২৭ মে বিজ্ঞ নড়াগাতী নালিশী আদালতে ২৩ জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, ওই মামলায় ২১ জন আসামীকে আটক করা হয়েছে এবং বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।