Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বেবি কেয়ার স্কুলের দেশী ফলের উৎসব

Link Copied!

নড়াইলে শিশুদের শুধুমাত্র বইয়ের পাতা থেকে দেশী ফলের পরিচিতি নয়। বাস্তবে শিশুদের দেশীয় নানা প্রজাতির ফলের সাথে পরিচিতি করাতে ব্যতিক্রমি আয়োজন ফল উৎসব করেন তারা। এ উৎসবে দেশী প্রজাতির বিলুপ্তির পথে এমন অনেক ফলও রাখা হয়। বেবি কেয়ার স্কুলের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের অবিভাবকরা স্বার্বিক সহযোগিতা করেন।

বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে নড়াইল রাম কৃষ্ণ আশ্রম সড়কে অবস্থিত বেবি কেয়ার স্কুল প্রাঙ্গনে এ উৎসব পালন করা হয়। উৎসব শেষে বেবি কেয়ার স্কুলের প্রধান শিক্ষিকা সোনিয়া ফেরদৌস জুঁথী শিশু শিক্ষার্থীদের মধ্যে সান্তানা পুরস্কার ফল বৃক্ষের চারা বিতরণ করেন। ফল উৎসবে স্কুলের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম ডলার,প্রবীন সাংবাদিক ভক্ত সরকার, স্কুলের শিক্ষক ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক সোনিয়া ফেরদৌস জুঁথী বলেন, শিশুরা সাধারণত বইয়ের উপর নির্ভর করে ফলের সাথে পরিচিতি হয়। আমরা স্কুলের পক্ষ থেকে শুধুমাত্র বইতে নয়। আমরা বাস্তব শিশুদের এ দেশের নানা প্রজাতির ফল দেখিয়ে তা চেনানো এবং ফলের সাথে শিশুদের পরিচিতি করতে এ আয়োজন করেছি। তাদেরকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে স্কুলের পক্ষ থেকে প্রতিটি শিশুকে বৃক্ষ চারা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।