গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানবসম্পদ উন্নয়নে বাপার্ডের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মাশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাপার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ বোরহানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মাশালার উদ্বোধন করেন।
বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, বাপার্ডের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক , মোঃ আব্দুল গনি মিনা, সহকারী পরিচালক শেখ নাইমুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।
বাপার্ডের মহাপরিচালক মোহাঃ বোরহানুল হক বলেন, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২০টি বিষয়ের উপরে প্রায় ৫০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। যেটি দেশের অর্থনীতিতে বিশেষ ভাবে ভূমিকা রাখছে।
দিনব্যাপী এ কর্মশালায় বাপার্ড ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

