Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুন ২০, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম ও ৭১টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের সর্বোচ্চশাস্তির দাবীতে গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও কালীগঞ্জ সাংবাদিকইউনিয়ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কালীগঞ্জ প্রেসক্লাবেরসভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিমখন্দকার এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মো. আশরাফুল হক শিশির এর যৌথ সঞ্চালনায়এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলআমিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দৈনিকনতুন ভোর পত্রিকা ও জয়যাত্রা টিভি’র কালীগঞ্জ প্রতিনিধি মো. লোকমান হোসেন পনির প্রমূখ।

বক্তাগণ বলেন, জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে কাজ শেষে বাড়িফেরার পথে মোটর সাইকেল আটকে এলোপাথাড়ি মারপিট করে হত্যা করা হয়েছে। এ ঘটনায়সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার সম্পন্নকরে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজকলম বিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মো. হাবিবুর রহমান লুলু, শামীমা মুক্তা খুশি খানম, মোঃপারভেজ মিয়া, গাজী রোকন, মো. শরীফুল ইসলাম শরীফ, মো. আসাদুজ্জামান নুর, মো. সফিকুলকবীর, শাহ্ নেওয়াজ, মো. সোহরাব আলী সরকার, কাজী মো. মুঞ্জুর হোসেন, মুহাম্মদ শফিকুলকবির, শাহ্ নেওয়াজ, মো. রায়হান মাহমুদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।