বাগেরহাটের চিতলমারীতে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার আমন ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে।গতকাল বুধবার চিতলমারী উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৫শ কৃষকের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার বিতরণ করা হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বীজ বিতরণ আনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সার ও বিজ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ সিফাত- আল- মারুফ,উপজেলা আ’লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

