Nabadhara
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ২১, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার ডুমুরীয়া পশ্চিমপাড়া গ্রামে ভাতিজা মাসুম শেখ (২২) এর সাইজকাঠের আঘাতে চাচা মিলু শেখ (৬০) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। ১৭ জুন (শনিবার) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীর পিছনেত এ ঘটনা ঘটে এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মাসুম শেখ নিহত মিলু শেখের চাচাত ভাই ঠান্ডা শেখের ছেলে। ২০ জুন (মঙ্গলবার) বিকেলে সরেজমিনে গেলে নিহতের স্বজনরা জানান, মাসুম শেখের একটি বড় ষাড় প্রায়ই নিহতের ছোট ভাই পলাশের গোয়ালে এসে তার গরুগুলোকে উত্তক্ত করতো। ঘটনার দিনও একই অবস্থার শিকার হলে পলাশ মাসুমকে ডেকে গরু নিয়ে যেতে বললে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় অসুস্থ মিলু শেখ ঠেকাতে গেলে মাসুম চৌকাঠ দিয়ে তাকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। অতঃপর লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পিতার হত্যাকরী মাসুম শেখের বিচার দাবী করেছেন ইয়াসিন এবং তার ছোট বোন নীলা খানম ও তাদের অসুস্থ মা।

প্রতিবেশী হুসাইন বলেন, চেচামেচি শুনে ওই বাড়ীতে এসে শুনি গরু নিয়ে হাতাহাতি হয়েছে মিলু শেখ বুকে আঘাত পাইছে বলে ব্যাথায় ছটফট করছে। তারপর গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে রাতে মারা গেছে। প্রতিবেশী সালমা বেগম জানান, মাসুমের ওই গরুটা প্রতিদিন পলাশের গাভীগুলোকে ডিষ্ট্রাব করে। তাই নিয়ে মারামারি হলে নিহতের বুকে বাড়ি লাগছে বলে শুনেছেন। নিহত মিলু শেখের ভগ্নিপতি হালিম মোল্যা জানান, লাশ গোসল করানোর সময় বুকের পাশে আঘাতে রক্ত জমা হয়ে গেছে দেখেছেন। এদিকে অভিযুক্ত মাসুম শেখের বাড়ীতে গেলে তালাবদ্ধ পাওয়া যায়। কিন্তু উঠানে মাসুমের ফুফু রাজিয়া বেগমের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে বুকে আঘাত করার বিষয়টি তিনি শোনেননি তবে গরু ছুটে পলাশের গাভীর কাছে যাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে বলে শুনেছেন।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পারিবারিকভাবে ধাক্কা লেগে মিলু শেখ পড়ে গিয়ে আহত হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। জনশ্রুতি আছে নিহত মিলু শেখ হার্টের রুগী ছিলেন। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।