Nabadhara
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুন ২১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

“কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’’ ও “বিটপুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ থানা কমিউনিটি ও বিট পুলিশিং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কা

কমিউনিটি পুলিশিং ফোরাম ও কালীগঞ্জ থানার যৌথ আয়োজনে মাদক, জুয়া, ইভটিজিং,বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি, গুজব, জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ওকার্যকরী ব্যবস্থা গ্রহণের লক্ষে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী এলাকার কালব রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ জুন) সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অ্যাপস্) ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ও কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা কাজী শফিকুল আলম, বিপিএম। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থা উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব এইচ এমআবু বকর চৌধুরী, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, কালীগঞ্জ পৌর মেয়রএসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জরিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার প্রমুখ।সমাবেশে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশসুপার (ট্রাফিক) নাজমুস সাকিব, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া,বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান ফারুক, নাগরী ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান মো. অলীউর রহমান অলীসহ গাজীপুর ও কালীগঞ্জ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।