Nabadhara
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতী থানা এলাকা তিন মাসের মধ্যে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন পুলিশ সুপার সাদিরা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ২১, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানা পুলিশের আয়োজনে সুধীজনদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন (বুধবার) বিকেল সাড়ে ৫ টায় থানার যোগানীয়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রনব কুমার সরকার, নড়াগাতী থানা আওয়ামিলীগের সভাপতি সালাহউদ্দীন বশির, সাধারণ সম্পাদক শাহ্ ফোরকান মোল্যা, জেলা পরিষদ সদস্য শাহীন সাজ্জাদ পলাশ, মুক্তিযোদ্ধা শেখ তরিকুল আলম মুন্নু, ডিআইও-১ নড়াইল মীর শরীফুল হক, জেলা ওসি ডিবি সাজেদুল ইসলাম, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনগণের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং সকলের সহযোগীতায় তিন মাসের মধ্যে নড়াগাতী থানা এলাকা মাদকমুক্ত করার ঘোষণা দেন। এ ছাড়া ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।