Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুন ২২, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্টে কচুয়া সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে রাড়িপাড়া ইউনিয়নের খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোঃনাইম। একই দিনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাধবকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় উম্মে হানি পুষ্প। খেলা পরিচালনা করেন দিহিদার মজিবুর রহমান,খান সুমন,শেখ সাইদ হোসেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ সামছুরন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষা অফিসার নলিনী কুমার জোদ্দার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাইক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক দেবদাস সাহা, শিক্ষক কমল চন্দ্র বৈদ্য সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।