Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বড়বাড়িয়ার ৩০মণ ওজনের কালো মানিকের দাম ১২ লাখ 

Link Copied!

আসন্ন কোরবানির ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহৎ আকৃতির যে সকল কোরবানির পশু
আলোচনায় রয়েছে তার মধ্যে চিতলমারীর বড়বাড়িয়া মুন্সিপাড়ার আরাফাত মোল্লার
খামারের কালো মানিক নামের ষাঁড়টি অন্যতম।

প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে
সম্ভাব্য ক্রেতারা ও উৎসুক জনতা বৃহৎ আকৃতির কালো মানিককে দেখতে আসছেন ।
প্রায় ৫ ফিট ৯ ইঞ্চি উচ্চতা ও ১০ ফিট লম্বা, ৩০ মণ ওজনের বৃহৎ আকৃতির পশুটির দাম
ইতোমধ্যে সাড়ে ৯ লক্ষ উঠেছে। খামারি আরাফাত মোল্লা ১২ লক্ষ টাকায় বিক্রয়ের ইচ্ছো
পোষণ করেছেন। তিনি জানান, আচরণে শান্ত স্বভাবের এই ফ্রিজিয়ান গরুটিকে ৪
বছর ধরে পরম মমতায় নিজ খামারে লালন-পালন করে আসছেন। গায়ের রং গাড়ো কালো হওয়ায়
গরুটির নাম কালো মানিক রাখা হয়েছে। পারিবারিক ভাবে লালন-পালন করা এই
ষাঁড়টিকে কোন কেমিক্যাল মিশ্রিত খাদ্য বা ইনজেকশন ছাড়াই খৈল, ভূষি, ভুট্টা,
চালের কুরা, খড় ও সবুজ ঘাস খাইয়ে পরম যতেœ বড় করে তুলেছেন।

চলতি বছরে চিতলমারী
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত প্রদর্শনীতে কালো মানিক শ্রেষ্ঠ
পুরস্কার অর্জন করে। কাঙ্খিত মূল্য পেলে তিনি নিজ খরচে গরুটিকে ক্রেতার বাড়িতে
পৌঁছে দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।