Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২৪, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে।
 এরই অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ শহর প্রদক্ষিণ শেষে শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এ এসে পৌছলে সেখানে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এরপর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিব।
এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।