Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ট্রলি উল্টে চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি
জুন ২৫, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে ইট বোঝাই ট্রাক দ্বারা একটি শ্যালো ইঞ্জিন চালিত বালুবাহী ট্রলিকে চাপ দেওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে ট্রলি চালক ঘটনাস্হলেই নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ২৫ জুন বিকেলে চিতলমারীর শিবপুর এলাকার আলহেরা মসজিদের সামনে চিতলমারীগামী দ্রুত গতির ইট বোঝাই ট্রাক খুলনা মেট্রো-শ ১১-০১০৩ একই দিকে যাওয়া একটি বালু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে সাইট না দিয়ে চাপ দিলে ট্রলিটি পার্শ্ববর্তী খালের পানিতে উল্টে পড়ে,এসময়ে ট্রলিতে থাকা চালক চিতলমারীর কুনিয়া এলাকার ইজাজ শেখ(২১) পানির মধ্যে ট্রলির নিচে চাপা পড়ে। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃতঃ ঘোষণা করেন।

ঘটনা শুনে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি এবং ঘাতক ট্রাক সহ ট্রাক চালক মোল্লাহাট এর উদয়পুর এলাকার কেরামত আলী মোল্লার ছেলে হারুন অর রশীদকে আটক করে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।পুলিশের আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।