Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ক্যাশলেশ কোরবানির পশুর হাটের উদ্বোধন করলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৫, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  রবিবার থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে এবি ব্যাংকের ক্যাশলেশ সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন গোপালগঞ্জের উদ্যোগে ও উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া ও টুঙ্গিপাড়া পৌরসভার তত্ত্বাবধানে এবং এবি ব্যাংকের সহযোগিতায় টুঙ্গিপাড়ার উপজেলায় প্রথমবারের মতন ক্যাশলেশ পশুরহাটের শুভ উদ্বোধন করা হয়।

 

রবিবার বিকালে এই হাটের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, আজকের এই ক্যাশলেশ পদ্ধতি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শুকুর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ফোরকান বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম কুমার বিশ্বাস. উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিএম মাহামুদ হক, পাটগাতী বাজার বনিক সমিতির সভাপতি মো: মাহাবুবুর রহমান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে, ক্যাশলেশ কোরবানি পশুর হাটের ক্রয় বিক্রয় প্রত্যক্ষ করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ‌ এসময় ক্যাশলেশ টুঙ্গিপাড়ার এবি ব্যাংকের শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।