Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব এর মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জুন ২৫, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক এর পক্ষ থেকে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৬
২৫ জুন রবিবার সকালে র‌্যাব-৬ খুলনার কার্যালয়ে মহা-পরিচালক এর পক্ষ থেকে র‌্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফিরোজ আত্মসমর্পনকারী জলদস্যুদের মাঝে এই ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করেন।

এ সময়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্মসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এবং তাদের প্রতি সরকার এবং র‌্যাব এর সকল সহযোগীতা অব্যাহত থাকবে।উল্ল্যেখ্য আত্মসমর্পনকৃত বেশীরভাগ জলদস্যুর বাড়ী বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।