Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুন ২৫, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

“আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত”এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহ নিরুৎসাহিত করার লক্ষ্যে প্রমিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ রবিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ খেলায় অংশ গ্রহণ করে সরকারি কচুয়া সি এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। খেলায় ১-০ গোলে আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যাল কে হারিয়ে সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় বিজিত হয়। খেলা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ,মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম বুলু, সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার, নিত্য রঞ্জন ঘোষ, বিএমএসএফ এর সহ-সভাপতি ও বিএমএফ টেলিভিশনের সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটুন কুমার মিত্র,কচুয়া এপির কর্মকর্তা পলাশ রঞ্জন সরকার,ইশিতা বৈরাগী,শিউলি কস্তাা,কল্লোল বেনজামিন দাস,সমর হালদার প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।